ফাল্গুনে| ফররুখ আহমদ |ছড়া |কবিতা |

  ফাল্গুনে

    ফররুখ আহমদ   

 

    



ফাল্গুনে শুরু হয় গুনগুনানী,

ভোমরাটা গায় গান ঘুম ভাঙানি,

এক ঝাক পাখি এসে ঐকতানে 

গান গায় এক সাথে ভোর বিহানে, 

আযানের সুর মেশে নীল আকাশে

শির শির করে ঘাস হিম বাতাসে, 

আচানক দুনিয়াটা আজব লাগে 

আড়মোড়া দিয়ে সব গাছেরা জাগে, 

লাল নয়, কালো নয়, সবুজ ছাতা 

জেগে ওঠে একরাশ সবুজ পাতা, 

হাই তুলে জাগে সব ফুলের কুড়ি

প্রজাপতি ওড়ে যেন রঙিন ঘুড়ি।  

বুনোকুল মিঠে যেন তাল পাটালি, 

পরখ করতে নামে কাঠবিড়ালি, 

পিপড়ারা নামে কাজে দায় এড়াতে 

মৌমাছি চৌগাছি যায় বেড়াতে, 

শীত শেষে হিম বুড়ী যায় সে চলে, 

ফালগুনে হাসি খুশি তাই সকলে।                                           





No comments

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় : জীবন, সাহিত্য ও ভাবধারা (সম্পূর্ণ পরিচিতি)

 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্য ইতিহাসে এক অনিবার্য নাম। তিনি বাংলা উপন্যাসের প্রকৃত রূপকার, আধুনিক বাংলা গদ্যের অন্যতম প্রতিষ্ঠাত...

Powered by Blogger.