চোরে না শোনে ধর্মের কাহিনী। গল্প।শেখ সাদি।

      চোরে না শোনে ধর্মের কাহিনী

                 শেখ সাদি  


পাহাড়ি রুক্ষ ধু ধু প্রান্তর। ছোট বড় পাহাড়। এরই মধ্যে রাস্তা। একদল বণিক চলেছে নিজেদের গন্তব্যে। কিন্তু তারা পথিমধ্যে আক্রান্ত হলো ভয়ংকর দস্যুদের কবলে। দস্যুরা প্রথমেই "হা রে রে হারে রে রে বলে ঝাঁপিয়ে পড়লো বণিক দলটির ওপর। তারপরে শুরু করলো নির্মমভাবে মারধর। মাল পত্র যা ছিল সব লুঠ করে নিল নিমেষর মধ্যে। 

বণিকেরা অসহায়। তারা করুণভাবে ক্ষমা প্রার্থনা করতে লাগলো। তারা বলতে লাগলো ঃ তোমরা সব লুঠ করে নিলে আমরা এই পাহাড়ি পথে না খেয়ে মারা পড়ব। আমাদের এতো বড় বিপদে তোমরা ফেল না। 

কিন্তু দস্যুরা বড় ভয়ংকর। তারা খুব নির্মম ও নিষ্ঠুর। কোনো কথাই তাদের কানে প্রবেশ করছে না। 

বণিকদলের মধ্যে ছিলেন একজন জ্ঞানী ব্যক্ত। তার নাম লোকমান হাকিম। বণিকরা তখন জ্ঞানীব্যক্তিকে বারবার অনুরোধ করতে লাগলো - আপনি দস্যুদের উদ্দেশ্যে কিছু বলুন। উপদেশ বাণী দিন। যদি এতে দস্যুদের মনে কোনো দয়ার উদ্রেক হয়। তারা যদি এতে শান্ত হয়। এই জঘন্য পাপকাজ থেকে তাদের মুক্ত হওয়া উচিৎ। 

জ্ঞানীব্যক্তিটি তখন হেসে ফেললেন। 

বললেন.. - না হে, যারা পশুর মতো আচরণ করে তাদের উপদেশ দিয়ে কোন লাভ নেই। তারা যুক্তি বিবেচনা করে না। তাদের সঙ্গে কথা বলা আর মরুভূমিতে দাঁড়িয়ে চিৎকার করা একই কথা। 

যে লোহায় মরচে পড়ে গেছে -সেটা হাজারবার ঘষলেও উজ্জ্বল হবে না কখনো। যাদের হৃদয়ে মরচে পড়েছে তাদের সঙ্গে কথা বলতে যাওয়াটাই বোকামি।                                                                     সংগৃহীত 


                         ★************★

 **আরোও পড়ুন                                                                



1 comment:

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় : জীবন, সাহিত্য ও ভাবধারা (সম্পূর্ণ পরিচিতি)

 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্য ইতিহাসে এক অনিবার্য নাম। তিনি বাংলা উপন্যাসের প্রকৃত রূপকার, আধুনিক বাংলা গদ্যের অন্যতম প্রতিষ্ঠাত...

Powered by Blogger.