Posts

Showing posts from March, 2024

কবর কবিতা| জসীমউদ্দিন-এর কবিতা কবর |Poem Kobor by Jashim uddin |

Image
 কবর          - জসীমউদ্দিন  এইখানে তোর দাদির কবর ডালিম -গাছের তলে,  তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।  এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ,  পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেদে ভাসাইত বুক।  এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা,  সারা বাড়ি ভরি এতো সোনা মোর ছড়াইয়া দিল কারা!  সোনালি ঊষার সোনামুখ তার আমার নয়নে ভরি,  লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের ও পথ ধরি।  যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত  এ কথা লইয়া ভাবি -সাব মোরে তামাশা করিত শত।  এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে  ছোট - খাট তার হাসি ব্যাথা মাঝে হারা হয়ে গেনু দিশে।  বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা  আমারে দেখিতে যাইও কিন্তু উজান - তলী গাঁ ।  শাপলার হাটে তরমুজ বেচি দু'পয়াসা করি দেড়ী,  পুতির মালার একছড়া নিতে কখনও হত না দেরি।  দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাটে,  সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুরবাড়ির বাটে!  হেস না - হেস না - শোন দাদু, সেই তামাক মাজন পেয়ে,  দাদি যে তোমার কত খুশি হত দেখিতিস ...

আতা গাছে তোতা পাখি | ছড়া | কবিতা।

Image
 ছড়া           আতা গাছে তোতা পাখি    আতা গাছে তোতা পাখি  ডালিম গাছে মৌ  এতো ডাকি, তবুও কথা কও না কেন বউ।   কইবো কথা কি ছলে কইতে কথা গা জ্বলে।     ভিডিও            ছড়া পাঠ  করেছেন           আবির হুসেইন                   ❤😀❤                          ** আরোও পড়ুন      

ফাল্গুনে| ফররুখ আহমদ |ছড়া |কবিতা |

Image
  ফাল্গুনে     ফররুখ আহমদ           ফাল্গুনে শুরু হয় গুনগুনানী, ভোমরাটা গায় গান ঘুম ভাঙানি, এক ঝাক পাখি এসে ঐকতানে  গান গায় এক সাথে ভোর বিহানে,  আযানের সুর মেশে নীল আকাশে শির শির করে ঘাস হিম বাতাসে,  আচানক দুনিয়াটা আজব লাগে  আড়মোড়া দিয়ে সব গাছেরা জাগে,  লাল নয়, কালো নয়, সবুজ ছাতা  জেগে ওঠে একরাশ সবুজ পাতা,  হাই তুলে জাগে সব ফুলের কুড়ি প্রজাপতি ওড়ে যেন রঙিন ঘুড়ি।   বুনোকুল মিঠে যেন তাল পাটালি,  পরখ করতে নামে কাঠবিড়ালি,  পিপড়ারা নামে কাজে দায় এড়াতে  মৌমাছি চৌগাছি যায় বেড়াতে,  শীত শেষে হিম বুড়ী যায় সে চলে,  ফালগুনে হাসি খুশি তাই সকলে।                                            ** আরোও পড়ুন